রূপগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত অঙ্গীকার নব-নিযুক্ত ওসি এইচ এম সালাউদ্দিনের
প্রধান খবর

রূপগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত অঙ্গীকার নব-নিযুক্ত ওসি এইচ এম সালাউদ্দিনের

<p><br></p><p><span style="font-size: 13.4px;"><b>মোঃ সোহেল মাহমুদ :&nbsp;</b></span>নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রূপগঞ্জ থানার নবনিযুক্ত ভারপ্র


মোঃ সোহেল মাহমুদ : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রূপগঞ্জ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এইচ এম সালাউদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে তিনি ওসি হিসেবে অত্যন্ত দক্ষ, চৌকস ও মানবিক একজন পুলিশ কর্মকর্তা।  গত ০২ এপ্রিল ২০২৬ ইং তারিখে তার নতুন কর্মস্থল রূপগঞ্জ থানায়  যোগদান করার পরেই তাকে বিভিন্ন সামাজিক, গণমাধ্যম কর্মী,  রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। 

রূপগঞ্জ থানার স্থনীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কাছ থেকে জানাযায় নবনিযুক্ত ওসি এ এইচ এম সালাউদ্দিন থানায় দায়িত্বভার গ্রহণ করার পর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের মনে ভীত ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

তাছাড়া সকল প্রকার অনিয়ম ও দুর্নীতিমুক্ত রূপগঞ্জ গড়তে  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করে রূপগঞ্জ থানাকে মদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল মুক্ত করতে আমি ও আমার বাহিনী সর্বদা সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।

এর আগে তিনি ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স-এ কর্মরত ছিলেন এবং তারও আগে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।

তার যোগদানের পর রূপগঞ্জ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন লক্ষ করে এলাকার স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার সুযোগ্য নেতৃত্বে রূপগঞ্জের সাধারণ মানুষ নির্ভয়ে পুলিশের সেবা পাবেন এবং সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম বন্ধ হবে।

এই সংবাদটি শেয়ার করুন: