পারিবারিক কারণে ফুটবল থেকে অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলাধুলা

পারিবারিক কারণে ফুটবল থেকে অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, তিনি খুব শিগগিরই ফুটবল থেকে অবসর নেবেন, যেন পরিবার ও সন্তানদের জন্য বেশি সময় দিতে পারেন। পিয়ার্স মরগ্যান আনসেন্সরড অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি বলেন, ২৫ বছর বয়স থেকেই তিনি অবসরের প্রস্তুতি নিচ্ছেন। রোনালদো আরও জানান, ফুটবল ছাড়া কঠিন হবে, তবে “সব কিছুরই শুরু ও শেষ আছে।”

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা করেছেন, তিনি শিগগিরই ফুটবলকে বিদায় জানাবেন। যুক্তরাজ্যের টক শো পিয়ার্স মরগ্যান আনসেন্সরড–এ অংশ নিয়ে রোনালদো বলেন, “খুব শিগগিরই। আমি প্রস্তুত থাকব। এটা খুব কঠিন হবে, তবে আমি ২৫-২৬ বছর বয়স থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। ক্লাব ও দেশের হয়ে এখন পর্যন্ত ৯৫

এই সংবাদটি শেয়ার করুন: