ড. মুহাম্মদ ইউনূস–এর অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে—প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য
মতামত

ড. মুহাম্মদ ইউনূস–এর অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে—প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য

ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ মাসে দেশের গণমাধ্যম, শিক্ষা, শিল্প, আর্থিক খাত, আইন-শৃঙ্খলা এবং উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো গুরুতর ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। রাজনৈতিক অস্থিরতা, মব ভায়োলেন্স, বিনিয়োগ হ্রাস এবং প্রশাসনিক দুর্বলতার কারণে রাষ্ট্রের মৌলিক খাতগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে। নতুন সরকারের জন্য এসব ক্ষতিগ্রস্ত খাত পুনরুজ্জীবিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ মাসে (২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত) দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাত এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য বিভিন্ন মানবাধিকার ও সংবাদ সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।

নতুন সরকার গঠন হওয়ার পর ক্ষতিগ্রস্ত খাতগুলোকে পুনরুজ্জীবিত করা অতীব গুরুত্বপূর্ণ।  ক্ষতিগ্রস্ত খাতগুলোর উন্নয়নে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিভিন্ন শ্রেনী পেশার বিজ্ঞ ব্যক্তিগন মনে করছেন।

এই সংবাদটি শেয়ার করুন: